গিনেথের বিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিনেথ প্যালট্রো ও ব্র্যাড ফ্যালচাক
গিনেথ প্যালট্রো ও ব্র্যাড ফ্যালচাক

‘আয়রন ম্যান’-এর নায়িকা গিনেথ প্যালট্রো শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন। জানিয়েছে এ অভিনেত্রীর কাছের একটি সূত্র। গিনেথ ও তাঁর প্রেমিক ব্র্যাড ফ্যালচাক নাকি আজকাল শুধু বিয়ের আলাপই করছেন। সূত্রটি আরও জানায়, অল্প সময়ের মধ্যেই গিনেথকে তাঁর প্রেমিক ব্র্যাড আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেবেন।
জনপ্রিয় ব্র্যান্ড ‘কোল্ড প্লে’র গায়ক ক্রিস মার্টিনকে ২০০৩ সালে বিয়ে করেছিলেন গিনেথ । ২০১৪ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। তবে গত বছর এই দুই তারকার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তাঁদের সংসারে দুই সন্তান অ্যাপেল ও মোজেস। সন্তানদের সম্মতি নিয়েই গিনেথ দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ইয়াহু