গুজবে কী আসে যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

তিনি অস্কারজয়ী অভিনেত্রী! সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে আজব সব রটনা ছড়াবে, সেটা একরকম মেনেই নিয়েছেন জেনিফার লরেন্স। তিনি বলেন, ‘পত্রিকা খুললেই দেখি অমুক তারকা তমুকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ওর সঙ্গে তার ছাড়াছাড়ি হলো...’ খুব আনন্দ নিয়েই নাকি এ ধরনের সংবাদে চোখ বোলান তিনি। হেসে জেনিফার বলেছেন, ‘একদিন খবর হলো একজনের সঙ্গে আমি সম্পর্কে জড়িয়েছি। পরদিনের খবর, আমি অন্তঃসত্ত্বা! কী আশ্চর্য! এসব গল্প আপনারা কোথায় পান?’
জানা গেছে, শিগগিরই একটি প্রেমের ছবিতে দেখা যাবে হাঙ্গার গেমস: মকিংজে তারকাকে। গ্রেইম সিমসিয়নের উপন্যাস দ্য রোজি প্রজেক্ট অবলম্বনে তৈরি হবে চলচ্চিত্রটি। ইঅনলাইন।