গুডবাই প্রফেসর স্নেইপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় নিলেন বাফটা ও গোল্ডেন গ্লোব জয়ী ইংরেজ অভিনয়শিল্পী অ্যালান রিকম্যান। ‘হ্যারি পটার’ সিরিজের রহস্যময় চরিত্র প্রফেসর স্নেইপ হিসেবেই যাঁকে চেনেন সবাই। গতকাল সন্ধ্যায় সংবাদমাধ্যম সূত্রে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। যদিও এই রোগের কথা ফলাও করে তেমন কোথাও জানাননি এই অভিনেতা।
হ্যারি পটার ছবিতে প্রফেসর স্নেইপ চরিত্রটি তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। এ ছাড়া তাঁর অভিনীত ডাই হার্ড ছবির হ্যানস গারবার চরিত্রটির কথাও বিশ্ববাসী মনে রাখবে বহুদিন।
৬৯ বছর বয়সী এই অভিনয়শিল্পী টেলিভিশনে রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকেও অভিনয় করেন। এ ছাড়া ট্রুলি ম্যাডলি ডিপলি ও রবিন হুড: প্রিন্স অব থিভস ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শেরিফ অব নটিংহ্যাম চরিত্রের জন্য তিনি বাফটা অ্যাওয়ার্ড পান। বিবিসি।