গোল্ডেন গ্লোবে 'দ্য রেভেন্যান্ট' ও 'দ্য মার্শিয়ান'-এর জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডেন গ্লোবের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও
গোল্ডেন গ্লোবের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও

গোল্ডেন গ্লোবের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিওগোল্ডেন গ্লোবের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। হলিউডের বেভারলি হিলসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ঘোষিত হয়েছে ৭৩ তম গোল্ডেন গ্লোব পুরস্কার। এবারের গোল্ডেন গ্লোব পুরস্কারের আসরে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ‘দ্য রেভেন্যান্ট’ ও ‘দ্য মার্শিয়ান’ ছবি দুটি। প্রথম ছবিটি প্রতিশোধের গল্প নিয়ে, আর দ্বিতীয়টি মহাকাশ রোমাঞ্চের গল্প নিয়ে নির্মিত। এই ছবি দুটিই সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে।

চতুর্থবারের মতো এবারও গোল্ডেন গ্লোবের আসরে উপস্থাপক ছিলেন রিকি গার্ভিস। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা এবং হাস্যরস মুগ্ধ করে রাখে সবাইকে। এ অনুষ্ঠানে সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার ঘরে তুলেছেন তারকা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। ‘দ্য রেভেন্যান্ট’ (সেরা ছবি, ড্রামা) ছবিতে প্রতিশোধের নেশায় মত্ত এক শিকারির চরিত্রে অভিনয় করে তিনি এই পুরস্কার জিতে নেন।
সেরা অভিনেত্রীর (ড্রামা) পুরস্কার জিতেছেন ব্রি লারসন, ‘রুম’ ছবিতে অভিনয়ের জন্য।

হলিউডের আরেক তারকা অভিনেতা ম্যাট ডেমন জিতেছেন সেরা অভিনয়শিল্পীর (কমেডি অর মিউজিক্যাল) পুরস্কার। ম্যাট ডেমন অভিনীত ছবি ‘দ্য মার্শিয়ান’ জিতেছে সেরা ছবির (কমেডি অর মিউজিক্যাল) পুরস্কার। সেরা অভিনেত্রীর পুরস্কার (কমেডি অর মিউজিক্যাল) জিতেছেন জেনিফার লরেন্স, ‘জয়’ ছবির জন্য।

এ ছাড়া সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘দ্য রেভন্যান্ট’ ছবির পরিচালক অ্যালেজান্ড্রো গঞ্জালেজ ইনারিতু। সেরা চিত্রনাট্যের (স্ক্রিনপ্লে) পুরস্কার জিতেছেন ‘স্টিভ জবস’ ছবির জন্য অ্যারন সরকিন।


‘গোল্ডেন গ্লোব পুরস্কার ২০১৬’ এবারের আসরে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার ঘরে তুলেছে ‘ইনসাইড আউট’। বিদেশি ক্যাটাগরির সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে হাঙ্গেরির ছবি; ‘সন অব সাউল’।