গোল্ডেন গ্লোব লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মেরিল স্ট্রিপ

পুরস্কারের ঝুলিটা কম বড় নয়। অস্কারই আছে তিন-তিনটি। মনোনয়ন পেয়েছিলেন ১৯ বার। এবার যুক্ত হলো আরও একটি পুরস্কার। আমেরিকার গোল্ডেন গ্লোব লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
আগামী জানুয়ারিতে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে অভিনেত্রীর হাতে। তাঁর প্রজন্মের সবচেয়ে সেরা অভিনেত্রী হিসেবে এ পুরস্কার তুলে দেবে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ঘোষণাটি আসে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের কাছ থেকে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এইচএফপিএ) সভাপতি লরেঞ্জো সোফিয়া বলেন, রুপালি পর্দায় স্ট্রিপ সব সময়ই শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে নারীর অংশগ্রহণের পথকে প্রশস্ত করতে তিনি ছিলেন পথপ্রদর্শক।
এইচএফপিএ সংগঠনটি চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য এই পুরস্কারের আয়োজন করে থাকে। আগামী বছরের ৮ জানুয়ারি বেভারলি হিলে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বসবে। হিন্দুস্তান টাইমস