গোড়ালি ভাঙল নিকোলাস কেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস কেজ
নিকোলাস কেজ

কী জ্বালা! শুটিং করতে গিয়ে পায়ের গোড়ালির হাড় ভেঙে গেল নিকোলাস কেজের। ৫৩ বছর বয়সী এই অভিনেতা এখনও জনপ্রিয়। তাঁর বুদ্ধিদীপ্ত অভিনয় বোদ্ধা শিল্পরসিকের মনে আনন্দ দেয়। শুটিংয়ের সময় শুটিং না করে বিছানায় পড়ে থাকতে হবে ভেবে নিজের উপর নিজেই হতাশ এই তারকা।
ইয়র্ক শ্যাকলেটনের পরিচালনায় ‘# ২১১’ নামের ছবিটির শুটিং হচ্ছিল বুলগেরিয়ায়। নিকোলাস কেজ এ ছবিতে একজন ডাকসাঁইটে পুলিশ অফিসার। একটি ডাকাতির ঘটনা থামিয়ে দেওয়ার জন্য এই পুলিশ অফিসার কাজ করে।
কীভাবে গোড়ালি ভাঙল, তা অবশ্য কেউ পরিস্কার করে বলেনি। তবে জানা গেছে শুশ্রুষার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দিকে রওনা দেওয়ার আগে তিনি শুটিং স্পটের কাছে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
দু সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে কেজ আশা করেন।
ছবিতে কেজের সহঅভিনয়শিল্পীদের মধ্যে আছেন অ্যামান্ডা কের্নি, সোফি স্কেলটন এবং মাইকেল রেইনি জুনিয়র। মিড ডে।