চমকে গেলেন র্যাচেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাচেল ম্যাকঅ্যাডাম
র‌্যাচেল ম্যাকঅ্যাডাম

নতুন ছবি মোস্ট ওয়ানটেড-এর প্রচারণার জন্য হাজির হয়েছিলেন টিভি শো ‘টুডে’তে। এটা সেটা নিয়ে খোশগল্প করার এক ফাঁকে হুট করে উপস্থাপক চমকে দেন র‌্যাচেল ম্যাকঅ্যাডামসকে। স্টুডিওর পর্দায় দেখানো হয় ১২ বছর আগের একটি ভিডিও টেপ। যে টেপটিতে দেখা যায়, নোটবুট ছবির জন্য অডিশন দিচ্ছেন ২৩ বছর বয়সী র‌্যাচেল।
২০০৪ সালে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল রোমান্টিক ছবি নোটবুক। র‌্যাচেল তখন মাত্রই শুরু করেছেন ক্যারিয়ার। টেপটিতে তাই ভয়ে জড়োসড়ো একটা তরুণীকেই দেখেছে সবাই। আর অপ্রত্যাশিতভাবে এই ফুটেজটি দেখতে পেয়ে আবেগাপ্লুত ও চমকিত হন র‌্যাচেল। আইএএনএস।