চলে গেলেন কিও উলফোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করলেন মার্কিন পরিচালক ও অভিনেতা কিও উলফোর্ড। হঠাৎ স্ট্রোক করে তিন দিন পর সোমবার হাওয়াইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি।
তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান টিভি সিরিজ ‘হাওয়াই ফাইভ জিরো’ তে গোয়েন্দা জেমস চ্যাংয়ের চরিত্রে অভিনয় করে। তাঁর লেখা ও পরিচালিত চলচ্চিত্র ‘দ্য হাউমানা’ সমালোচকদের অনেক প্রশংসা কুড়ায় এবং বিভিন্ন চলচিত্র উৎসবে পুরস্কৃত হয়। তিনি ‘হ্যাপি, টেক্সাস’, ‘ফলিং ফর গ্রেস’ ও ‘গডজিলা’র মতো হিট ছবিগুলোতেও কাজ করেছেন। ব্যান্ড দল হাওয়াই বয় ব্যান্ড ব্রাউনস্কিনেরও সদস্য ছিলেন তিনি। ইউএস উইকলি