চলে গেলেন প্যাটি ডিউক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


মাত্র ১৬ বছর বয়সে দ্য মিরাকেল ওয়ার্কার (১৯৬২) ছবিতে প্রতিবন্ধী মার্কিন লেখিকা হেলেন কেলারের চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতেছিলেন প্যাটি ডিউক। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন সিনেমার এই ‘হেলেন কেলার’। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ষাটের দশকে ‘প্যাটি ডিউক শো’ নামের একটি টিভি অনুষ্ঠানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন আরও জনপ্রিয়। তিনি জিতেছেন গোল্ডেন গ্লোব ও অ্যামি অ্যাওয়ার্ডও।