চশমা ছাড়াই থ্রিডি 'অ্যাভাটার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস ক্যামেরন
জেমস ক্যামেরন

পরিচালক শব্দটির পাশাপাশি বিজ্ঞানী তকমাটিও তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে আছে। দুই পরিচয়কে এবার একবিন্দুতে মেলালেন জেমস ক্যামেরন। নিজের ছবির জন্য নতুন কিছু উদ্ভাবন করলেন ‘টাইটানিক’-খ্যাত এই নির্মাতা।

‘অ্যাভাটার’ ছবির মাধ্যমে ২০০৯ সালে নতুন করে আলোচনায় আসে তাঁর নাম। শোনা যাচ্ছিল, ‘অ্যাভাটার’ ছবির সিক্যুয়েল হচ্ছে। হচ্ছে বটে, সঙ্গে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। থ্রিডি ছবি দেখতে চোখে পরতে হয় থ্রিডি চশমা। কিন্তু ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েলে এমন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে যে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে চশমা পরতে হবে না দর্শকদের। মজার খবর হলো, এই প্রযুক্তির উদ্ভাবক পরিচালক নিজেই। এ প্রসঙ্গে জেমস ক্যামেরন বলেছেন, ‘আমাদের দরকার উজ্জ্বল প্রজেকশন। আমি মনে করি, এবার এটি ঘটছে। গ্লাস ছাড়াই থ্রিডি দেখার ব্যবস্থা হচ্ছে।’
এই পরিচালক আরও বলেছেন, এখানেই শেষ নয়। এ প্রযুক্তিকে আরও এগিয়ে নেওয়ার কাজ চলছে। এনডিটিভি