চিকিৎসক লরেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনিফার লরেন্স চিকিৎসক হলে একটা অসুবিধা আছে। যতবার তিনি রোগীর রক্তচাপ মাপবেন, বিপির ফল একটু বেশি আসবে বৈকি। লরেন্স রক্তচাপ মাপছেন, আর ঠিকঠাক রিডিং আসবে, তা তো হয় না! কিন্তু লরেন্সের চিকিৎসক হওয়ার প্রশ্ন আসছে কেন?
অভিনেত্রীর অভিনয়জীবনটা থমকে গেলে কী হবেন, এমন প্রশ্নের উত্তরে লরেন্স বলেছেন, ‘আমি চিকিৎসক হওয়ার কথাই বলব। যদিও জানি, চিকিৎসক হওয়ার জন্য যে পরিমাণ মনোযোগ দরকার, তা আমার নেই। আমি হয়তো হব অকাজের কোনো চিকিৎসক, যে কিনা অসাধু উপায়ে লোকের চিকিৎসা করবে।’
চিকিৎসক হওয়াটা হয়তো লরেন্সের জন্য উচ্চাভিলাষী স্বপ্ন। তবে তিনি চাইলে পরিচালক হতেই পারেন অভিনয় থেকে অবসর নেওয়ার পর। তবে এখানেও লরেন্সের ভাবনা অন্য রকম, ‘আমি একটা কমেডি ছবি পরিচালনা করতে চাই। তবে অবসর নিয়ে নয়, যত দিন অভিনয় করব, তত দিনই পরিচালনা করতে চাই।’ আইএএনএস।