প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৯তম অস্কার অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হয় দুই চিত্রনাট্য বিভাগে বিজয়ী ছবির নাম।
সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে এবার অস্কার জিতল যথাক্রমে ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ও ‘মুনলাইট’ ছবি দুটি।
এবারের অস্কার আসরে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘হেল অর হাই ওয়াটার’, ‘লা লা ল্যান্ড’, ‘দ্য লবস্টার’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ও ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি উইমেন’।
অন্যদিকে, সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে অস্কার-প্রত্যাশী ছবিগুলো ছিল ‘অ্যারাইভাল’, ‘ফেন্সেস’, ‘হিডেন ফিগার্স’, ‘লায়ন’ ও ‘মুনলাইট’।