ছবির জবাব ছবিতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

ইটের জবাব পাটকেলেই দিতে হবে—এমন কোনো বেদবাক্য নেই। ইটের জবাব ইটেও তো দেওয়া যায়! সেলেনা গোমেজকে কিছুদিন আগে গানের জবাব গানেই দিয়েছিলেন জাস্টিন বিবার। এবার সেলেনার পোস্ট করা ছবির জবাব দিলেন আরেকটি ছবি পোস্ট করে।
সেলেনা তাঁর সাবেক প্রেমিক জেডের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান করেছিলেন; যেটা সহ্য হয়নি বিবারের। পাল্টা জবাব হিসেবে তিনিও ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন ‘নাথিং লাইক আস’ গানটির; যেন বার্তা দিতে চান, ‘যেখানে যাও, যার সঙ্গেই, আমাদের মতো আর কিছুই কখনো হবে না।’
এবার সেলেনা কোস্টারিকায় ছুটি কাটাতে গিয়ে এমন ছবি পোস্ট করেছেন, তা দেখে বিবারের হাহাকার বাড়তে পারে। বিকিনি পরা সেলেনা যেন বিবারকে বার্তা দিতে চাইলেন, ‘দ্যাখো, তুমি এই আমাকে হারিয়েছ!’ বিবার তাঁর নতুন প্রেমিকা হেইলি বল্ডউইনের সঙ্গে বেশ রোমান্টিক ছবি পোস্ট করে যেন উত্তরও দিয়েছেন, ‘কিন্তু আমার নতুন প্রেমিকাও কম কিসে!’
মজার ব্যাপার হলো, এমন রোমান্টিক ছবি সেলেনার সঙ্গেও তুলেছিলেন বিবার। ২০১৪ সালে সেলেনার পোস্ট করা তাঁর আর বিবারের সেই ছবিটির সঙ্গে অনেক মিল পাওয়া যাচ্ছে বল্ডউইনের সঙ্গে তোলা এই ছবিটিতে।
ভালোই চলছে দুজনের। সাধে কি বলে, এই পৃথিবীর সবচেয়ে দাহ্য ‘পদার্থের’ নাম হৃদয়! হলিউডলাইফ।