ছুটির ধকল কাটাতে আরও ছুটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি কাটাতে কাটাতে নাকি রীতিমতো হাঁপিয়েই উঠেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বিষয়টা একটু মজারই তাই নয় কী? তবে তার চেয়েও মজার ব্যাপার হচ্ছে— এ ছুটির ধকল কাটানোর জন্য বলিউডের এই অভিনেতার নাকি আরও ছুটির দরকার হয়ে পড়েছে।
গত আগস্ট মাসে সপরিবারে যুক্তরাজ্যে ছুটি কাটাতে গিয়েছিলেন ঋষি কাপুর। ১২ আগস্ট এক টুইটে লন্ডনে জমজমাট আর আমুদে এক ছুটি কাটানোর কথাই জানিয়েছিলেন তিনি। কিন্তু এর মাত্র তিন সপ্তাহ যেতে না যেতেই এই ছুটি কাটাতে গিয়ে তিনি রীতিমতো হাঁপিয়েই উঠেছেন। এখন আরও লম্বা একটা ছুটি নিয়ে এই আগের ছুটির ধকলটা কাটাতে চান ঋষি।
ছুটির এই সময়টিতে ক্রুজে চেপে বেড়ানোসহ দারুণ এক সময়ই কাটিয়েছেন তাঁরা। কাপুর খানদানের প্রায় সকল সদস্যই এই ক্রুজে উপস্থিত ছিলেন। আরও গুরুত্বপূর্ণ খবর হচ্ছে— রণবীর কাপুরই শুধু নন সঙ্গে নাকি ক্যাটরিনাও গিয়েছিলেন সেখানে!