ছেড়েও যেন ছাড়েননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন অ্যাফ্লেক-জেনিফার গারনার
বেন অ্যাফ্লেক-জেনিফার গারনার

বেন অ্যাফ্লেক-জেনিফার গারনারসম্পর্কটা যে আর আগের মতো নেই, তা তো আর অজানা নয় কারও। গত বছর জুনের ৩০ তারিখেই ছাড়াছাড়ি হয়ে গেছে আইনসম্মত উপায়েই। তবুও যেন হলিউডের সাবেক তারকা জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার গারনার একে অপরকে পুরোপুরি ছাড়তে পারছেন না কেউই। কিন্তু কারণটা কী? পাঠকের মনে এমন প্রশ্ন জাগতেই পারে।

সম্প্রতি এই দুই হলিউড তারকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, মূলত তাঁদের তিন সন্তানের কথা ভেবেই এখনো একসঙ্গে থাকছেন এই দুজন।

এদিকে পিপল ডটকম জানিয়েছে, এটাও ঠিক যে অনেকবারই এই দুজনকে জন সমক্ষেই উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে। ব্যাপারটা সত্যিই হতাশাজনক। তবুও সময়ের বাস্তবতায় দুজনেই হয়তো ভেবে দেখেছেন, তাঁরা যেটা করছেন, সেটাই করা উচিত। আর এতে শেষ পর্যন্ত তাঁদের তিন সন্তানেরই ভালো হবে।

যা হোক, একসঙ্গে থেকেও আলাদা আবার বিচ্ছেদের পর ছেড়েও না ছাড়ার এই জীবন আসলেই অদ্ভুত! এনডিটিভি।