জনির জন্য ন্যায়বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শারীরিক ও মানসিকভাবে হয়রানির পর এখনো আকুয়াম্যান টু-তে আছেন অ্যাম্বার হার্ড?’
‘অ্যাম্বার হার্ডের নির্যাতনের শিকার তিনি। তারপরও তাঁকে বের করে দেওয়া হলো, যেখানে অ্যাম্বারের মতো একজন নির্যাতনকারী পেল অভিনয়ের সুযোগ।’
‘আমরা তাহলে একমত যে আকুয়াম্যান টু বয়কট করছি অ্যাম্বারের জন্য?’
‘অভিনন্দন, আকুয়াম্যান টুর সর্বনাশ শুরু হলো। এটাই তোমাদের প্রাপ্য। ঠিক আছে, মানুষ এত বোকা না।’

জনি ডেপ।
ছবি: ইনস্টাগ্রাম

এগুলো জনি ডেপ ভক্তদের টুইট বার্তা। বুঝছেন তো! আবার খেপেছেন ডেপভক্তরা।
বউ পেটানোর দায়ে ফ্যান্টাস্টিক বিস্ট-এর তৃতীয় ছবি হাত ফসকে বেরিয়ে গিয়েছিল।

প্রযোজনা প্রতিষ্ঠান যে জনির ভক্তদের সঙ্গে চালাকি করেছে, তা ধরা পড়ে। ঘটনা হলো, আকুয়াম্যান টু ছবির কাজ শুরু হয়েছে। আর সেখানে বহাল অ্যাম্বার হার্ড। প্রযোজনা প্রতিষ্ঠানের আগের ঘোষণা তাহলে শুভঙ্করের ফাঁকি! তাই আবারও জনির পক্ষে নেমেছেন ভক্তরা।
জনি ডেপ ও আম্বার হার্ড

আর পরা হবে না কালো জাদুকরের কোট। এই সিদ্ধান্তের পর ভক্তরা খেপে আগুন। তাঁরা ‘জাস্টিস ফর জনি ডেপ’ আন্দোলন শুরু করেন। আর সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডকে আকুয়াম্যান টু থেকে বের করে দিতে শুরু করে পিটিশনে গণস্বাক্ষর। বাদ হয়ে যান অ্যাম্বারও! সেখানে নাম আসে গেম অব থ্রোনসখ্যাত এমিলিয়া ক্লার্কের। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল।

জনি ডেপ ও আম্বার হার্ড। সংগৃহীত

হঠাৎ থলের বিড়াল বাইরে। প্রযোজনা প্রতিষ্ঠান যে জনির ভক্তদের সঙ্গে চালাকি করেছে, তা ধরা পড়ে। ঘটনা হলো, আকুয়াম্যান টু ছবির কাজ শুরু হয়েছে। আর সেখানে বহাল অ্যাম্বার হার্ড। প্রযোজনা প্রতিষ্ঠানের আগের ঘোষণা তাহলে শুভঙ্করের ফাঁকি! তাই আবারও জনির পক্ষে নেমেছেন ভক্তরা।

‘জ্যাক স্প্যারো’ জনি ডেপ

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ের ওপরের দিকে উঠে এসেছে ‘জাস্টিস ফর জনি ডেপ’।

জনি ডেপ।
ছবি:ইনস্টাগ্রাম

তাঁদের দাবি, জনি ডেপকে ফিরিয়ে দিতে হবে জাদুকরের কোট। জানেন তো, জনি ডেপের জায়গায় নেওয়া হয়েছে ম্যাজ মিকলসনকে। এখন দেখা যাক, ভক্তদের আন্দোলনে জনি তাঁর চরিত্র ফেরত পান কি না।