জন্মদিনের উপহার সাবান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

চাঁদ-তারা এনে দেওয়ার কথা কাব্য করে বলা হয় বটে। তবে জেনিফার লরেন্স যদি চান, আকাশে জাল পেতে তারা শিকারের চেষ্টা করলেও করতে পারেন তাঁর গুণমুগ্ধ কোনো অন্ধভক্ত! তাও যদি অসম্ভব মনে হয়, লরেন্স চাইলে দামি কোনো হিরে-পান্নার অলংকার তো পেতেই পারেন। সেই লরেন্স জন্মদিনের উপহার হিসেবে কিনা চাইছেন সাবান!
আগামী মাসে ২৫ বছর পূর্ণ করবেন এই অভিনেত্রী। জন্মদিনে কী উপহার চান—এমন প্রশ্নের জবাবে লরেন্স সাবানের কথাই বলেছেন। অবশ্য যে-সে সাবান হলে চলবে না, ‘গ্রিনিচ হোটেলের সাবানগুলো আমার খুব ভালো লাগে। ইশ্, কেউ যদি আমাকে একটা ঝুড়িভর্তি গাঢ় বেগুনি কিংবা নীল রঙের গ্রিনিচ হোটেলের সাবান দেয়! হ্যাঁ, এটাই আমি চাই।’ ফিমেল ফার্স্ট।