জর্জ ক্লুনি চিরতরুণ তারকার তালিকা শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি
জর্জ ক্লুনি

হলিউডের অভিনেতা জর্জ ক্লুনির বয়স ৫৩ বছর। জীবনের এতটা পথ পাড়ি দিয়েও আকর্ষণীয় চেহারা ও আবেদন ধরে রেখেছেন তিনি। যেন বয়সকে হার মানিয়ে চিরতরুণ তারকায় পরিণত হয়েছেন ক্লুনি। হলিউডের চিরতরুণ অভিনেতা নির্বাচনে সম্প্রতি এক জরিপ করা হয়েছে। চলচ্চিত্রপ্রেমী দর্শক ও ভক্তদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন জর্জ ক্লুনি।

চল্লিশের বেশি বয়স এমন তারকাদের মধ্যে কে বেশি তারুণ্য ধরে রাখতে পেরেছেন তা নির্বাচনের জন্য সম্প্রতি জরিপ চালায় যুক্তরাজ্যের ক্রাউন ক্লিনিক। জরিপে অংশগ্রহণকারীদের ভোটের ভিত্তিতে চিরতরুণ তারকার তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় ক্লুনির পরেই ঠাঁই পায় ৫০ বছর বয়সী হলিউডের অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিটের নাম। আর তৃতীয় স্থান দখল করেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত ৫১ বছর বয়সী অভিনেতা জনি ডেপ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে হলিউড ডটকম।

তালিকায় সেরা পাঁচের মধ্যে বাকি দুটি অবস্থানে রয়েছেন যথাক্রমে বন্ড তারকা ৪৬ বছর বয়সী ড্যানিয়েল ক্রেইগ’ এবং ‘এক্স-মেন’খ্যাত ৪৫ বছর বয়সী অস্ট্রেলীয় তারকা হিউ জ্যাকম্যান।