জর্জ ক্লুনিকে জুলিয়া রবার্টসের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়া রবার্টস
জুলিয়া রবার্টস

হলিউড তারকা জর্জ ক্লুনি যমজ সন্তানের বাবা হতে যাচ্ছেন। এই খবরে অনেক খুশি তাঁর সহকর্মী ‘প্রিটি ওমেন’ খ্যাত জুলিয়া রবার্টস। তাঁর নিজেরও আছে যমজ সন্তান। আর তাই বন্ধু জর্জ ও তাঁর স্ত্রী আমাল ক্লুনিকে নিজের অভিজ্ঞতা থেকে দু-একটি পরামর্শ তো দিতেই পারেন। দিয়েছেন বটে। কিন্তু কী দিয়েছেন তা বলছেন না। মুখে একেবারে কুলুপ এঁটে বসে আছেন।

এলেন ডিজেনারেস শোতে এসে ৪৯ বছর বয়সী জুলিয়া স্বীকার করেছেন, তিনি তাঁর ৫৬ বছর বয়সী বন্ধুকে পরামর্শ দিয়েছেন। নিজেও যেহেতু যমজ সন্তানের মা, তাই যমজ সন্তানের হবু বাবাকে পরামর্শ দিয়েছেন সন্তান লালন-পালনের ব্যাপারে। তিনি সরাসরি সেই পরামর্শ সম্পর্কে কিছু বলতে চাননি। তবে বলেছেন, ‘এটা খুব মজার হবে। তাঁরা সেরা দম্পতি আর আমি মনে করি, তাঁদের আমার কিংবা অন্য কারও পরামর্শের প্রয়োজন নেই।’ অনুষ্ঠানে নিজের সন্তানদের সঙ্গে অভিজ্ঞতার কথাও বর্ণনা করেন জুলিয়া। টাইমস অব ইন্ডিয়া।