জাডার বিবাহ আক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছরের সংসার তাঁদের। হলিউডে যেখানে দাম্পত্য সম্পর্কটা বালুচরে বাঁধা নেহাত খেলাঘর, সেখানে নিন্দুকদের মুখে ছাই দিয়ে বিয়ের দেড় যুগ পূর্তি উদ্যাপন করতে চলেছেন উইল ও জাডা পিঙ্কেট স্মিথ। তবে এমন মুহূর্তে জাডা বলে বসলেন, বিয়ে নিয়ে একটা আক্ষেপ আছে তাঁর!
না, গুজবে সাংবাদিকেরা কোনো রসাল রসদ পাবেন না। জাডার আক্ষেপ অন্যখানে। উইল স্মিথকে ১৯৯৭ সালে বিয়ে করেছেন, যখন তাঁর বয়স ছিল ২৫। জাডা মনে করেন, এত আগে বিয়েটা না করলেও পারতেন। এ কারণে দুই সন্তান জাডেন ও উইলোর প্রতি তাঁর পরামর্শ, বিয়েটা একটু দেরিতে করলেই ভালো।
তবে জাডা নিঃস্বার্থভাবে এই সম্পর্কটা এত দিন টিকিয়ে রাখার কৃতিত্ব দিলেন স্মিথকে, ‘ঈশ্বরকে ধন্যবাদ আমি এমন একজন স্বামী পেয়েছি, যে গ্যাংস্টারদের সঙ্গীর মতো। ২৫ বছর বয়সে যাত্রা শুরু করেছিলাম, এখন আমার বয়স ৪৪—ভাবা যায়!’
ফিমেল ফার্স্ট।