জীবজন্তুর সঙ্গে কথা বলবেন রবার্ট ডাউনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবিতে নতুন এক ভূমিকায় দেখা যাবে হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়রকে। জীবজন্তুদের সঙ্গে কথা বলতে পারা চিকিৎসক ডলিটলের ক্লাসিক চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘দ্য ভয়েজ অব ডক্টর ডলিটল’। ব্রিটিশ লেখক হিউ লফটিং এই চরিত্রের স্রষ্টা। শিশুদের জন্য ডলিটলকে নিয়ে ১৯২০–এর দশকে ধারাবাহিকভাবে বই প্রকাশ করেছেন তিনি। আর এখন রুপালি পর্দায় এই চরিত্রে দেখা যাবে ‘আয়রন ম্যান’ তারকাকে।
এর আগে ১৯৬৭ ও ১৯৯৮ সালে ‘ডক্টর ডলিটল’ নামে দুটি ছবি মুক্তি পায়। শেষ মুক্তি পাওয়া ছবির সিক্যুয়েল মুক্তি পায় ২০০১ সালে। ওই ছবিগুলো বক্স অফিস হিট করেছিল। এমনকি ১৯৬৭ সালে মুক্তি পাওয়া ছবিটি দুটি অস্কার ঘরে তুলেছিল। এবার দেখা যাক ডাউনির নতুন ছবির দৌড় কত দূর যায়।
ভ্যারাইটি