জীবন্ত 'বারবি' অ্যান?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবিকে এত দিন দর্শক দেখেছে অ্যানিমেশন বা কার্টুন ছবিতে। আগামী বছর মুক্তি পাবে বারবির ‘লাইভ-অ্যাকশন’ ছবি। মানে, জলজ্যান্ত মানুষেরা অভিনয় করবেন হলিউডের সেই ছবিতে। কথা ছিল বারবি হবেন কৌতুক অভিনেত্রী অ্যামি শুমার। কিন্তু শিডিউল না মেলায় বারবি হওয়ার সুযোগ হাতছাড়া করেন অ্যামি। তবে গুঞ্জনে শোনা যাচ্ছে, শিডিউল সমস্যা নয়, অ্যামিকে বারবি হিসেবে ঠিক মানায়নি বলে তাঁকে বাদ দেওয়া হয়েছে ছবি থেকে। আর অ্যামির জায়গা এখন দখল করছেন হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে।
প্রিন্সেস ডায়েরি ছবির সেই ‘রাজকুমারী’ অ্যান দেখতেও অনেকটা বারবি পুতুলের মতো। ছিপছিপে গড়ন আর কাটা মুখশ্রীর অ্যানকে তাই এখন এই চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। অ্যান বারবি হচ্ছেন কি না, তা নিশ্চিত হতে তাই সময় লাগবে আরও। দ্য ইনডিপেনডেন্ট, ভ্যানিটি ফেয়ার