জুরাসিক পার্কের সরাসরি সিক্যুয়েল জুরাসিক ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির পোস্টার
‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির পোস্টার

তুমুল জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ মুক্তি পাচ্ছে ১২ জুন। সম্প্রতি এর পরিচালক কলিন ট্রেভরো জানিয়েছেন, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক পার্ক’ ছবির সরাসরি সিক্যুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
এ প্রসঙ্গে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির প্রযোজক ফ্র্যাঙ্ক মার্শাল বলেন, ‘আমরা আমাদের প্রথম ছবিতে যা করেছিলাম সেখানে ফিরে যাওয়ার ইচ্ছে থেকেই ছবিটির সরাসরি সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ডিজিটাল স্পাই।
১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’ ছবি মুক্তির পর হইচই পড়ে যায় চারদিকে। সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ঘরানার ছবিটিতে বিশাল আকৃতির সব ডাইনোসরের ধুন্ধুমার কীর্তিকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান দর্শক। ছবিটির ব্যাপক সাফল্যের রেশ ধরে এর দুটি সিক্যুয়েল ‘দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক’ এবং ‘জুরাসিক পার্ক ৩’ মুক্তি পায় যথাক্রমে ১৯৯৭ ও ২০০১ সালে।
সিরিজের প্রথম দুটি ছবির পরিচালক হিসেবে স্টিভেন স্পিলবার্গ দায়িত্ব পালন করলেও, তৃতীয় ছবিটি পরিচালনা করেন জো জনস্টোন। আর সিরিজের চতুর্থ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন নির্মাতা ও চিত্রনাট্যকার কলিন ট্রেভরো।
‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ডালাস হাওয়ার্ড, জেক জনসন, ইরফান খান প্রমুখ।
‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন