জুলিয়া এখনো 'প্রিটি ওম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিটি ওম্যান ছবিতে জুলিয়া রবার্টস
প্রিটি ওম্যান ছবিতে জুলিয়া রবার্টস

কম দিন তো আর হলো না। ক্যালেন্ডারের পাতা এর মধ্যে উল্টেছে বহুবার। সময়ের আঁক কষলে হিসাব বেরোবে ২৪ বছরের। কিন্তু দুই যুগ পরেও নিজেকে প্রিটি ওম্যান-এর সেই চরিত্রটিই মনে করেন জুলিয়া রবার্টস। বহুল আলোচিত সেই ছবির সব সংলাপও নাকি এখনো মনে আছে তাঁর।
সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এসে জুলিয়া জানিয়েছেন এ কথা।প্রমাণ হিসেবে ওই ছবির সংলাপও আওড়েছেন। শুনিয়েছেন সেই বিখ্যাত সংলাপ, ‘বড় ভুল, বড় ভুল, অনেক বড়!’ আইএএনএস।