জুলিয়া রবার্টস 'পুরুষালি'?

তিনি ‘প্রিটি ওম্যান’। মানতে নিশ্চয়ই কারও আপত্তি নেই। কিন্তু সেই জুলিয়া রবার্টস সম্পর্কে যদি বলা হয়, আসলে তাঁর মধ্যে যতটা না মেয়েলি, তার চেয়েও বেশি আছে পুরুষালি ভাব? ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই নিজের সম্পর্কে বলেছেন এমন কথা।
একটা সময়ে সব নারীর মধ্যে ‘নার্সিসিজম’ থাকে। রবার্টসও উঠতি তারুণ্যে আয়নায় ঘুরে-ফিরে নিজেকে দেখে ‘বলত আয়না, কে বেশি সুন্দর’ প্রশ্নটা হয়তো ছুড়ে দিতেন। মিরর মিরর তারকা স্বীকারও করেছেন, ক্যারিয়ার শুরুর পরও নিজেকে হ্যালি বেরির চেয়েও সুন্দর মনে হতো তাঁর। কিন্তু বয়স তাঁকে এই উপলব্ধি এনে দিয়েছে, আসল সৌন্দর্য অবয়বে নয়, মনে। আত্মার বিশুদ্ধতায়।
রবার্টস কখনোই ‘আবেদনময়ী দশ অভিনেত্রী’ তালিকায় জায়গা পাননি। কিন্তু এ নিয়ে কোনো আক্ষেপও তাঁর নেই। রবার্টস বলেছেন, ‘হ্যাঁ, আমার মধ্যে মেয়েদের চেয়ে ছেলেদের ভাবটাই বেশি। বয়স যখন কম ছিল, মনে হতো, আমিই সবচেয়ে সুন্দর। আইএএনএস।