জেন ফন্ডার সঙ্গে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবারের অস্কার বিজয়ী অভিনেত্রী তিনি। এক সময় হলিউড সিনেমা দুনিয়ায় দাপিয়ে বেড়িয়েছেন অভিনয় প্রতিভা আর ব্যক্তিত্বের শক্তিতে। জেন ফন্ডা এখনো এমন এক হলিউড মহা তারকার নাম যিনি মাতিয়ে দিতে পারেন যে কোনো উৎসব। কান উৎসবেও হয়েছে তাই। লাল গালিচায় ছিল মোহনীয় উপস্থিতি। খানিক আগের সংবাদ সম্মেলনেও তাই।

কান উৎ​সবে ইয়ুথ ছবির সংবাদ সম্মেলনে অস্কার জয়ী অভিনেত্রী জেন ফন্ডা। ছবি: প্রথম আলো
কান উৎ​সবে ইয়ুথ ছবির সংবাদ সম্মেলনে অস্কার জয়ী অভিনেত্রী জেন ফন্ডা। ছবি: প্রথম আলো

এই ৭৭ বছর বয়সেও অসাধারণ তিনি। রূপে আর ব্যক্তিত্বে সত্যিই অতুলনীয়। হলিউডের এই মহা তারকা আজ বুধবার ঘণ্টাখানেক আগে ধরা দিলেন প্রথম আলো প্রতিবেদকের ক্যামেরায়। কান সময় বেলা এগারোটায় তিনি হাজির হন পাওলো সরেন্তিনোর ছবি ইয়ুথ এর সংবাদ সম্মেলনে। ছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তাঁর বিখ্যাত ছবির মাঝে আছে বারবারেলা, পিরিয়ড অব এডজাস্টমেন্ট । ক্লুট ও কামিং হোম ছবিতে অভিনয়ের জন্য তিনি জিতেছেন অস্কার।