জেনিফার এবার জার্মান গুপ্তচর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

খুব শিগগিরই জেনিফার লরেন্সকে দেখা যাবে মারিটা লরেন্সের ভূমিকায়। মারিটা নামের এক জার্মান গুপ্তচর ভালোবেসে ফেলেছিলেন কিউবার রাজনীতিবিদ, পরে প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোকে। তার জীবন নিয়েই ​সনি পিকচার নির্মাণ করছে চলচ্চিত্রটি। এরিক ওয়ারেন সিঙ্গার লিখেছেন ছবিটির চিত্রনাট্য। সেই এরিক, যিনি জেনিফার লরেন্সের ‘অ্যামেরিকান হাসল’ ছবিটির চিত্রনাট্যও লিখেছিলেন। ছবিটির নাম রাখা হয়েছে ‘মারিটা’। প্রযোজনা করছেন ম্যাট টলম্যাক, স্বয়ং জেনিফার লরেন্স ও স্কট মেডনিক।

ছবিতে এই ২৫ বছর বয়সী অভিনেত্রী ১৯ বছর বয়সী মারিটার চিত্ররূপ দেবেন। এই বয়সেই কাস্ত্রোর সঙ্গে মারিটার দেখা–সাক্ষাৎ​ শুরু হয়েছিল। সিআইএ মারিটাকে বলেছিল, সে যেন কাস্ত্রোকে হত্যা করে। বেশ জম্পেস এক গুপ্তচর কাহিনি তৈরি হচ্ছে তবে!
গোল্ডেন গ্লোব বিজয়ী জেনিফার লরেন্স দ্বিতীয়বারের মতো জীবনীভিত্তিক ছবিতে অভিনয় করছেন। ‘জয়’ ছবিতে জয় ম্যাঙ্গানো চরিত্রের পর এবার ‘মারিটা’ হচ্ছেন তিনি। ‘জয়’ ছবিতে অভিনয়ের জন্যই জেনিফার গোল্ডেন গ্লোব পেলেন এবার। সামনের অ্যা​কাডেমী অ্যাওয়ার্ডেও একই ছবির জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। ভ্যারাইটি ও টাইমস অব ইন্ডিয়া