জেনিফার লরেন্সের কান্নাকাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

ভক্তদের কাছে তাঁর পরিচয় হলিউডের ‘কুল গার্ল’ হিসেবেই। কান্নাকাটি মোটেও মানায় না তাঁর সঙ্গে। তা-ও আবার এই কারণে! না বকা খেয়ে বা অপমানিত হয়ে নয়। কষ্ট পেয়েও নয়। স্রেফ গান গাওয়ার ভয়েই কেঁদে ফেলেছিলেন তিনি।
দ্য হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ওয়ান ছবিতে গান গেয়েছেন লরেন্স। আর সেটা করতে গিয়েই তাঁর কান্নাকাটি—ছবিটির পরিচালক ফ্রান্সিস লরেন্স এ তথ্য জানিয়ে দিয়েছেন। ‘সে গান গাইতে খুব ভয় পাচ্ছিল। সকালবেলায় (শুটিংয়ের আগে) একটু কেঁদেও ফেলল...ও বোধ হয় বলবে এটাই শুটিংয়ের সময় ওর সবচেয়ে বাজে দিন।’ ব্রিটেনের দ্য রেডিও টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ফ্রান্সিস।
হাঙ্গার গেমস সিরিজের আগের ছবিতেও গান গেয়েছেন জেনিফার। তবে মোটেও নিজের ইচ্ছায় গান করেননি তিনি। পরিচালকের জোরাজুরিতেই নাকি কাজটা করেছেন। সূত্র: ভ্যানিটি ফেয়ার