জেনিফার লরেন্সের ফেরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কটা চার মাসের বেশি টেকেনি। দুজনের দুটি পথ দুদিকে চলে গেছে, তা-ও কয়েক সপ্তাহ হলো। আবার কিসের টানে এই ‘ক্ষণস্থায়ী পুনর্মিলন’?
বলা হচ্ছে জেনিফার লরেন্স আর ক্রিস মার্টিনের কথা। কদিন আগেই দুজনের সম্পর্ক চুকেবুকে গেছে। এরই মধ্যে আবারও জেনিফার লরেন্সকে দেখা গেছে ক্রিস মার্টিনের বাড়িতে। সে রাতে কোল্ড প্লে ব্যান্ডের সদস্য ক্রিস মার্টিনের বাড়ির সামনে চুপিসারে এসে থেমেছিল জেনিফার লরেন্সের কালো ক্যাডিলাক গাড়িটা। পুরোনো প্রেমিকের বাসায় হাঙ্গার গেমসখ্যাত অভিনেত্রী প্রায় দুই ঘণ্টা সময় কাটিয়েছেন। তবে কি দুজনের সম্পর্ক জোড়া লাগতে চলল? ক্রিস মার্টিনের পূর্ণদৈর্ঘ্য হাসি সে আভাসই দিচ্ছিল। কিন্তু দুজনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লরেন্স তাঁর ব্যক্তিগত কিছু জিনিস মার্টিনের বাড়িতে ফেলে গিয়েছিলেন। সেগুলো নিতেই এই ফেরা। ই! অনলাইন।