জেনিফার লরেন্সের হ্যাকার প্রেমিক!

হ্যাকারের খপ্পরে পড়ে ব্যক্তিগত ও খোলামেলা বেশ কয়েকটি ছবি ফাঁস হয়ে যাওয়ার পর চলতি মাসের শুরুর দিকে হ্যাকিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন হলিউডের অভিনেত্রী জেনিফার লরেন্স। সম্প্রতি জানা গেছে, সেই লরেন্সই কিনা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন একজন হ্যাকারের সঙ্গে! অবশ্য ঘটনাটি এক যুগ আগের। তখন লরেন্সের বয়স ছিল মাত্র ১২ বছর। সম্প্রতি এমনটিই জানিয়েছেন লরেন্সের সাবেক প্রেমিক কম্পিউটার হ্যাকার ব্র্যাড জ্যাকসন।
মামলা করবেন লরেন্সনিজের মোবাইলে ব্যক্তিগত বেশ কিছু ছবি রেখেছিলেন লরেন্স। সেগুলোর মধ্যে তাঁর বিবসনা ছবিও ছিল। তাঁর আইক্লাউড অ্যাকাউন্ট থেকে স্পর্শকাতর ছবিগুলো চুরি করে নেয় হ্যাকার। পরে অনলাইনে একের পর এক ফাঁস হতে থাকে লরেন্সের সেই সব ছবি। অপ্রত্যাশিত ওই ঘটনার পর লরেন্স জানান, ছবিগুলো অনেক আগেই মুছে ফেলেছিলেন তিনি। কেউ ছবিগুলো চুরি করে জমিয়ে রেখেছিল। পরে তা ফাঁস করে দিয়েছে।
প্রতারক লরেন্স!সম্প্রতি নিজেকে লরেন্সের সাবেক প্রেমিক পরিচয় দিয়ে ব্র্যাড বলেন, ‘লরেন্স এমন একজন মানুষ, যার কাছে নগ্ন দৃশ্যে অভিনয় করাটা তেমন কোনো বড় বিষয় নয়। কিন্তু তা তার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। তার অগোচরে একজন হ্যাকার এভাবে ছবি ফাঁস করার বিষয়টি অবশ্যই ঘৃণ্য একটি কাজ। দুঃখজনক হলেও আমি এখন কম্পিউটার হ্যাকিংয়ের সঙ্গে জড়িত আছি।’ এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
যে হ্যাকার লরেন্সের ছবি ফাঁস করেছে, সে আরও বেশি ক্ষতি করতে পারত বলেও জানিয়েছেন ব্র্যাড। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি ওই হ্যাকারের ডেস্কটপের একটি স্ক্রিনশট দেখেছি। আমার কাছে মনে হয়েছে, চুরি করা ভিডিওর একটি ফোল্ডার আছে তাঁর কাছে।’
তবে কি লরেন্সের সামনে আরও দুঃসময় অপেক্ষা করছে! ছবির পর তাঁর স্পর্শকাতর ভিডিও ফাঁস হবে না তো!