জেনিফারের হাসপাতাল সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় দিয়ে সেই কবেই জেনিফার জয় করেছেন দর্শকহৃদয়। সেই সঙ্গে দাতব্যকাজেও পিছিয়ে নেই তিনি। কিছুদিন আগেই এর প্রমাণ মিলল আরেকবার। জেনিফার লরেন্সকে হঠাৎ আবিষ্কার করা গেল একটি শিশু হাসপাতালে। শুটিংয়ে বিরতি দিয়ে খুদে ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি।
এক্স-ম্যান: অ্যাপোক্যালাপস-এর শুটিং চলছিল কানাডার মন্ট্রিয়ল শহরে। কাজ করতে করতে একঘেয়ে লাগছিল জেনিফারের। তাই এক দিনের ছুটি নিয়ে চলে গেলেন মন্ট্রিয়লের শ্রিনার্স হসপিটাল ফর চিলড্রেনে। দেখা করলেন অসুস্থ শিশুদের সঙ্গে। হঠাৎ করে প্রিয় তারকাকে কাছে পেয়ে যেমন চমকে গেল খুদে ভক্তরা, তেমন বেজায় খুশিও হলো। প্রিয় তারকাকে কাছে পেয়ে রোগশোক সব ভুলে গেছে তারা। একেই বলে জেনিফারের জাদু! সেখানকার শিশুদের সঙ্গে ছবিও তুললেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের হাসিমাখা সেই ছবি আপলোড করেছে ফেসবুক পেজে। টাইমস অব ইন্ডিয়া।