জেমস বন্ডের নতুন ছবি 'স্পেকটার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন জেমস বন্ডে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে থাকছেন ফরাসি অভিনেত্রী লেয়া সেদু এবং ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি (ডানে)
নতুন জেমস বন্ডে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে থাকছেন ফরাসি অভিনেত্রী লেয়া সেদু এবং ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি (ডানে)

দুর্ধর্ষ গোয়েন্দা জেমস বন্ড এবার হাজির হচ্ছেন স্পেকটার নিয়ে। বন্ডের এ নতুন চলচ্চিত্রের খবর জানাতে গত বৃহস্পতিবার লন্ডনের কাছের ঐতিহ্যবাহী পাইনউড স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করেন ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেস। অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের নাম ঘোষণা করেন তিনি। গত তিনটি ছবির জেমস বন্ড চরিত্রে অভিনয়কারী ব্রিটিশ ড্যানিয়েল ক্রেগের সঙ্গে পর্দা মাতাবেন দুই সুন্দরী—ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি এবং ফরাসি লেয়া সেদু। স্পেকটার-এ জেমস বন্ড যে নতুন ‘অ্যাস্টন মার্টিন ডিবি-টেন’ গাড়িটি চালাবেন, সেটিও অনুষ্ঠানে দেখানো হয়।
কাল্পনিক ব্রিটিশ স্পাই জেমস বন্ডের স্রষ্টা হচ্ছেন ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং। আর জেমস বন্ডকে নিয়ে এটি হবে ২৪তম ছবি।
একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের নামের সংক্ষিপ্ত রূপ ‘স্পেকটার’ থেকেই নতুন ছবির নামকরণ। এর শুটিং হবে লন্ডন, মেক্সিকো সিটি, রোম আর মরক্কোর এরফুদে। অস্ট্রিয়াতেও এর কিছু অংশ চিত্রায়িত হবে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ৬ নভেম্বর। রয়টার্স ও বিবিসি।