জেলোর 'আজব আলমারি'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনিফার লোপেজ। ছোট পর্দা, বড় পর্দা কিংবা আলোকচিত্রীদের ক্যামেরায় প্রতিনিয়তই নতুন নতুন পোশাকে হাজির হন তিনি। ভাবতে পারেন, হলিউডের এই স্টাইলিশ অভিনেত্রীর সংগ্রহে না জানি কত জামা-জুতা আছে! আপনার এই কৌতূহল মেটাতে সম্প্রতি একটি ভিডিওচিত্র তৈরি হয়েছে। ভিডিওচিত্রের শুরুতেই জেলো বলেন, ‘হাই! আমি জেনিফার লোপেজ, আর এই হলো আমার আলমারি।’ আলমারি কই, এ তো আস্ত ঘর! জামা-কাপড়ের শোরুম ভেবেও ভুল হতে পারে। দুই শতাধিক জিনস, সাজিয়ে রাখা আকর্ষণীয় সব জামা। এক জোড়া জুতা তুলে নিয়ে জেনিফার বলছিলেন, ‘যাক, দ্য বয় নেক্সট ডোর ছবিতে যে জুতা আমি পরেছিলাম, অবশেষে সেটা খুঁজে পেলাম।’ এই বিশাল সংগ্রহ থেকে আক্ষরিক অর্থেই প্রয়োজনীয় জিনিসটা ‘খুঁজে’ নিতে হয়! ২০ বছর আগের কোট থেকে শুরু করে সদ্য কেনা জিনস—সবই সযত্নে রাখা আছে তাঁর সংগ্রহে।
ডেইলি মেইল।