জোলির সন্তানেরা 'ক্লিওপেট্রা'তে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের সন্তানদের চলচ্চিত্রের জগতে জোর করে নিয়ে আসতে চান না। এ কথা অনেকবারই বলেছেন অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু নিয়তিই বোধ হয় ঠিক করে রেখেছে, বাবা-মায়ের পথ অনুসরণ করবে ছয় সন্তানই। ম্যালফিসেন্ট ছবিতে জোলির কয়েকজন সন্তান অভিনয় করেছেন। ছোট্ট ভিভিয়েন তো আলাদা করে নজরই কেড়েছে। এবার সব ভাইবোন মিলে অভিনয় করতে যাচ্ছে ক্লিওপেট্রাতেও। ২০০৫ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ করতে গিয়েই জোলি ও ব্র্যাড পিটের পরিচয়, প্রণয়। আবার একসঙ্গে এই ছবিতেও দুজনের কাজ করার কথা। সব মিলে ক্লিওপেট্রা যেন ব্র্যাঞ্জেলিনা পরিবারের একটি পারিবারিক ছবিই হয়ে উঠছে। ব্যাং শোবিজ।