জোলির পর রিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের দুই তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট (বাঁয়ে) এবং টম হ্যাংকস-রিটা উইলসন।
হলিউডের দুই তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট (বাঁয়ে) এবং টম হ্যাংকস-রিটা উইলসন।

কাকতালই বটে। হলিউডের দুই তারকা অভিনেতা ব্র্যাড পিট ও টম হ্যাংকসের জীবনে ঘটে গেল প্রায় একই রকম ঘটনা। ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে দুই বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি স্তনই অপসারণ করেন পিটের স্ত্রী হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার সেই পথেই হাঁটতে হলো টমের স্ত্রী মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী রিটা উইলসনকে। স্তন ক্যানসার ধরা পড়ায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর দুটি স্তনই কেটে ফেলা হয়েছে। গত সপ্তাহে অস্ত্রোপচার করিয়েছেন ৫৮ বছর বয়সী রিটা।

এ প্রসঙ্গে রিটা বলেন, ‘ক্যানসার ধরা পড়ায় গত সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে আমার দুটি স্তনই অপসারণ করা হয়েছে। জীবনের কঠিন এই সময়ে আমি পাশে পেয়েছি আমার স্বামীকে। ভালোবাসা ও সমর্থন পেয়েছি পরিবারের সদস্য ও বন্ধুদের কাছ থেকে।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিপল ম্যাগাজিন।
রিটা আরও বলেন, ‘শুরুতে একজন চিকিৎসক আমাকে বলেছিলেন, আমি ক্যানসারে আক্রান্ত হইনি। পরে আরেকজন চিকিৎসকের কাছে যাই। তাঁর পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য-পরীক্ষা করানোর পর আমার ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর আমি ধীরে ধীরে সেরে উঠছি। আশা করছি, শিগগির পুরোপুরি সুস্থ হয়ে যাব। কারণ প্রাথমিক অবস্থায় আমার ক্যানসার ধরা পড়েছে। এ ছাড়া আমার চিকিৎসার তত্ত্বাবধানে আছেন অসাধারণ কয়েকজন চিকিৎসক।’
অসুস্থতার কারণে মঞ্চের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন দুই সন্তানের মা রিটা। তবে তাঁর প্রত্যাশা, আগামী মে মাসেই ‘ফিস ইন দ্য ডার্ক’ মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে কাজে ফিরতে পারবেন।
আরও পড়ুন
স্তন অপসারণ করলেন অ্যাঞ্জেলিনা জোলি