জোলির সঙ্গে সমঝোতায় যেতে চান পিট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানদের সঙ্গে জোলি ও পিট
সন্তানদের সঙ্গে জোলি ও পিট
অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট

মতের অমিল থেকে ভেঙেছে সংসার। কিন্তু একটি বিষয়ে তাঁরা এককাট্টা। সন্তানদের মঙ্গলের জন্য কোনো ছাড় দিতে রাজি নন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ব্র্যাড পিটের একজন ঘনিষ্ঠ সূত্র জানান, অনেক তো হলো। শুধু সন্তানদের জন্য এখন আলাদা হওয়া স্ত্রী জোলির সঙ্গে সমঝোতায় যেতে চাইছেন এ অভিনেতা।
সূত্রটি আরও জানায়, ‘অ্যাঞ্জেলিনা জোলি পিটকে যতই অপছন্দ করুক না কেন, পিটের কাছে আগে, এখন এবং সব সময়ই সন্তানদের ভালো রাখার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের জন্য যা সর্বোত্তম, সেটিই খুঁজে বের করার চেষ্টা করছেন পিট।’ ব্র্যাড পিট নাকি উপলব্ধি করেছেন, জোলির সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখাই সন্তানদের জন্য মঙ্গলজনক। তাঁদের স্বাভাবিক পরিবেশে বড় করার জন্য নতুন করে জোলির সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহী তিনি।
ব্র্যাড ও জোলির সংসারে রয়েছে ছয় সন্তান। তাঁর মধ্যে তিনজন দত্তক। বর্তমানে এই দুই তারকা সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আইএনএস।