জ্যানেটের ছেলের প্রথম ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যানেট জ্যাকসনের কোলে ছেলে ঈসা
জ্যানেট জ্যাকসনের কোলে ছেলে ঈসা

এই বছরের ৩ জানুয়ারি জ্যানেট জ্যাকসনের ছেলে ঈসার জন্ম হয়েছে। কিন্তু এত দিন ছেলেকে গণমাধ্যমের কাছে প্রকাশ করেননি জ্যানেট। আজ টুইটারে ঈশার প্রথম ছবি প্রকাশ করেছেন তিনি। মাইকেল জ্যাকসনের ভাগনে দেখতে মায়ের মতো হয়েছে, না বাবা ইউসাম আল মানারের মতো, সেটা অবশ্য বোঝা যাচ্ছে না। কারণ, ছোট্ট ঈশার ঘুম পুরোপুরি না কাটতেই তার মা ছবিটি তুলেছেন।

জ্যানেট জ্যাকসন ছবিটির ক্যাপশন দিয়েছেন, ‘ঘুম থেকে ওঠার পর আমি ও আমার সন্তান।’ ইনিউজ।