ঝুঁকিতে ডেমির পাহাড়ি বাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলিউডের পাহাড়ে বাস করার স্বাদ ইতিমধ্যে পেয়ে গেছেন মার্কিন সংগীততারকা ডেমি লোভাটো। বিচ্ছিরি স্বাদ! লস অ্যাঞ্জেলেসের লরেল ক্যানিয়ন এলাকায় গত সেপ্টেম্বরে ৮.৩ মিলিয়ন মার্কিন ডলারে একটি বাড়ি কিনেছেন এই তারকা। কিন্তু হায়! এই দামি বাড়িতে থাকার সৌভাগ্য মনে হয় হলো না ডেমির। কেননা বাড়িটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে স্থানীয় পুলিশ সোমবার রাতে তাতে ‘লাল ফিতা’ বেঁধে দিয়েছে।
পাহাড়ের গা ঘেঁষে তৈরি এই বাড়ি কিছুদিন আগে ঝড়ের কবলে পড়েছিল। বাড়ির নড়বড়ে ভিত্তির কারণে এর এক অংশ ভেঙে পাহাড়ের পড়ে যায়। কী ভয়ানক! ডেমি-ভক্তরা হয়তো ভাবতেই পারছেন না যদি তিনি ওই বাড়িতে তখন থাকতেন! না, তিনি ছিলেন না। এখন হয়তো বাড়িটা বিক্রির পরিকল্পনা করছেন ডেমি। কিন্তু ভাবনার বিষয় এই যে, চড়া বাড়ির দাম কি চড়া হবে?
টিএমজে