টাইটানিকের সেই দৃশ্য আবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানিং ওয়াইল্ড উইথ বেয়ার-এ কেট উইন্সলেট
রানিং ওয়াইল্ড উইথ বেয়ার-এ কেট উইন্সলেট

টাইটানিক-এর কোন দৃশ্যটা আজও মনে রেখেছেন? চোখ বুজে ভাবতে বসলে প্রায় সবার মনের পর্দায় ভেসে উঠবে অপার্থিব সেই দৃশ্য: জাহাজের একেবারে নাকের ডগায় রেলিংয়ের পেছনে রোজ, তার পেছনে জ্যাক। দুজন মিলে যেন একটাই দেহ, একই সত্তা। দুজনের হাত দুই পাশে প্রসারিত।
সেই দৃশ্যটা আবার তৈরি হলো। কেট উইন্সলেটের সৌজন্যেই। এবার অবশ্য ডিক্যাপ্রিও ছিলেন না। ছিলেন বেয়ার গ্রিলস।
ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর দুঃসাহসিক অভিযাত্রী এবার নতুন সিরিজ করছেন। এবার বেয়ারের সঙ্গে যোগ দিচ্ছেন নামী তারকারা। রানিং ওয়াইল্ড উইথ বেয়ার-এর নতুন পর্বে ছিলেন উইন্সলেট। দড়ি ধরে পাহাড়ের বিপজ্জনক ঢাল পার হওয়ার সময় হুট করে উইন্সলেট দুই দিকে হাত প্রসারিত করেন। সেই সংলাপও আউড়ে বসেন, ‘জ্যাক, মনে হচ্ছে আমি উড়ছি!’ বেয়ারও কি কম যান? এবার তাঁর নাটকীয় সংলাপ, ‘কেট, তুমি আমাকে বিশ্বাস করো তো?’
এরপর? ভাবছেন টাইটানিক-এর মতোই জ্যাক-রোজের প্রগাঢ় চুম্বন? উইন্সলেটের পরের সংলাপটি শুনুন, ‘তুমি আগে লাফাবে, তারপর আমি, তা-ই তো বেয়ার?’ হলিউড লাইফ।