টারান্টিনোকে পুলিশি বয়কট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো
মার্কিন চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো

সম্প্রতি নিউ ইয়র্কের পুলিশ ইউনিয়ন এক অদ্ভুত কাণ্ডই ঘটিয়েছে। গত সপ্তাহে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে ওয়াশিংটনের স্কয়ার পার্কে এক প্রতিবাদ র‍্যালি করেছিলেন নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো সম্ভবত এর জবাবেই নিউ ইয়র্কের পুলিশ ইউনিয়ন কুয়েন্টিনের ছবি বয়কটের ডাক দিয়েছে।
‘পাল্প ফিকশন’খ্যাত এই মার্কিন নির্মাতা অক্টোবরের ২৪ তারিখের ওই প্রতিবাদ র‍্যালিতে পুলিশের এই বর্বরতার প্রতিবাদ জানানোর একপর্যায়ে পুলিশকে ‘খুনি’ বলে উল্লেখ করেছিলেন।
পাল্টা জবাবে পেট্রলমেন’স বেনোভেলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাট্রিক লিঞ্চ জানিয়েছেন, যিনি খুনখারাবি আর নানা অপরাধ নিয়ে রোমহর্ষক সব ছবি বানান; তিনি যে পুলিশকে ঘৃণা করবেন এটাই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। লিঞ্চ আরও জানিয়েছেন, পুলিশের কর্মকর্তারা কুয়েন্টিনের ছবির ফ্যান্টাসির চরিত্র নন; তাঁদের দিনরাত বাস্তবের সব রোমহর্ষক আর ভয়াবহ অপরাধের মুখোমুখি হয়ে সার্বক্ষণিকভাবে দায়িত্বপালন করে যেতে হয়।
প্রতিবাদ র‍্যালি প্রসঙ্গে কুয়েন্টিন টারান্টিনো বলেছেন, আমরা প্রতিবাদ জানাতেই এখানে জড়ো হয়েছি। যদি পুলিশি বর্বরতার বিচার হতো তাহলে হয় তাঁদের জেলে যেতে হতো; নয়তো সাজা পেতে হতো।

যা হোক, দুই পক্ষের এই কথার পাল্টাপাল্টি শেষপর্যন্ত হাতাহাতির দিকে গড়ায়নি; এটাই ভরসা। তবে পুলিশের কর্তাব্যক্তিরা যে কুয়েন্টিনের ওপর ভালো রকমেরই চটেছেন তা তাঁদের বক্তব্যেই স্পষ্ট।