টার্মিনেটরের ৩০ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস ক্যামেরনের ছবি টার্মিনেটর মুক্তি পেয়েছিল ৩০ বছর আগে, ১৯৮৪ সালের ২৬ অক্টোবর। সেই ছবির মূল দুই তারকা কী করছেন এখন? ব্যায়ামবীর থেকে অভিনেতা বনে যাওয়া আর্নল্ড শোয়ার্জনেগার গুপ্তঘাতকের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন। এরপর তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন নয় বছর এবং মারিয়া শ্রিভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালে প্রকাশিতব্য টার্মিনেটর: জেনেসিস-এ আবার দেখা যাবে তাঁকে। সারাহ কনরের চরিত্রে অভিনয়কারী লিন্ডা হ্যামিলটন সেই ছবিতে প্রাণ হারিয়েছিলেন। কিন্তু তাতে তো তাঁর অভিনয়জীবন শেষ হয়ে যায়নি, অভিনয় চালিয়ে গেছেন তিনি। টিভি সিরিজ বিউটি অ্যান্ড দ্য বিস্ট-এ অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন।