টিভি সিরিজে নিরো ও মুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডি নিরো ও জুলিয়ান মুর
রবার্ট ডি নিরো ও জুলিয়ান মুর

দীর্ঘ এই জীবনে হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো কম চলচ্চিত্রে অভিনয় করেননি। কয়েকটি টিভি ধারবাহিকেও অভিনয় করেছেন। এবার তাঁকে দেখা যাবে অপরাধবিষয়ক একটি টিভি ধারাবাহিকে। তাঁর সঙ্গে দেখা যাবে বিখ্যাত অভিনেত্রী জুলিয়ান মুরকেও। ধারাবাহিকটি পরিচালনা করেছেন ডেভিড ও রাসেল। যাঁর বিখ্যাত ছবির মধ্যে আছে ‘আমেরিকান হ্যাসল’ ও ‘সিলভার লাইনিংস প্লেবুক’। 

রাসেল এর আগে নিরোর সঙ্গে ‘জয়’ ও ‘সিলভার লাইনিংস প্লেবুক’-এ কাজ করেন। নিরোর সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন জেনিফার লরেন্স। একটি প্রতিবেদনে বলা হয়, আমেরিকার কেব্‌ল টিভিতে দেখানো হতে পারে ধারাবাহিকটি।
রাসেল ‘দ্য ফাইটার’, ‘আমেরিকান হ্যাসল’ ও ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিগুলোর জন্য সেরা পরিচালক হিসেবে অস্কারে মনোনীত হন। ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ও ‘আমেরিকান হ্যাসল’-এর জন্য বাফটার সেরা চিত্রনাট্য পুরস্কার পান।
নিরো ও মুর এর আগে ‘থার্টি রক’ ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করেন।
দ্য গার্ডিয়ান