টুইগসের প্রতি ঝুঁকছেন প্যাটিনসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট প্যাটিনসন-এফকেএ টুইগস
রবার্ট প্যাটিনসন-এফকেএ টুইগস

গত সেপ্টেম্বর মাস থেকে ‘টোয়ালাইট’ তারকা রবার্ট প্যাটিনসনের সঙ্গে ব্রিটিশ গায়িকা এবং নৃত্যশিল্পী এফকেএ টুইগসের প্রেমের জোর গুঞ্জন চলছে। ইতালির ভেনিস ও ফ্রান্সের প্যারিসে নতুন এ জুটিকে একসঙ্গে দেখা যাওয়ার পর সম্প্রতি টুইগসের ইউরোপ ট্যুরে সঙ্গী হয়েছেন প্যাটিনসন।

ইউরোপ ট্যুরের অংশ হিসেবে সম্প্রতি বেলজিয়াম থেকে জার্মানিতে গান গাইতে যান ২৬ বছর বয়সী টুইগস। তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্যাটিনসনের হাত ধরে হাঁটার সময় ক্যামেরাবন্দী হন। জার্মানিতেও তাঁদের একসঙ্গে দেখা যায়। মূলত এর পর থেকেই এ জুটির প্রেমের গুঞ্জন শক্ত একটি ভিত্তি পায়। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।

অবশ্য মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে গত বছর প্রেম ভেঙে যাওয়ার পর নতুন সঙ্গীর সন্ধান পেয়েছেন কি না, তা নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ২৮ বছর বয়সী প্যাটিনসন।