টেকসই ভালোবাসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা জিনিসটা যেন এখন মেড ইন চায়না। গ্যারান্টি নেই। রবার্ট প্যাটিনসনের চেয়ে এই সত্য ভালো আর কে জানে! যাঁকে ঘরসংসার বৈরাগী মন সবই দিয়েছিলেন, সেই ক্রিস্টেন স্টুয়ার্ট কিনা পিঠে ছুরি মারলেন! হৃদয়ের পুরোনো ক্ষতে নতুন ভালোবাসা দিয়ে প্রলেপ দিয়েছেন প্যাটিনসন। নতুন প্রেম এফকেএ টুইগস নাকি কখনোই ছেড়ে যাবেন না প্যাটিনসনকে। এই নিশ্চয়তা দিচ্ছেন টুইগের কাছের বন্ধুরা।

কাছের একটি সূত্র বলেছে, তালিয়া (টুইগসের আসল নাম) ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ভীষণ সিরিয়াস। কোনো সম্পর্ক ও হালকাভাবে নেয় না। সম্পর্কের প্রতিশ্রুতির ব্যাপারেও ও ভীষণ সিরিয়াস। সবচেয়ে বড় কথা, ও খুবই বিশ্বস্ত। যেকোনো সম্পর্কে বিশ্বস্ততাই ওর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও কখনোই রব বা অন্য কারও সঙ্গে প্রতারণা করবে না। হলিউড লাইফ।