ট্রাম্পকে ঘুষি মারার অর্থ বললেন নিরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডি নিরো
রবার্ট ডি নিরো

গত শুক্রবার আমেরিকান টক শোর অনুষ্ঠান ‘দ্য ভিউ’-এ কথা বলছিলেন হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। সেখানে তিনি পরিষ্কার করলেন ট্রাম্পকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যটি। গত বছরের শেষ দিকে তিনি আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশে বলেছিলেন, কাছে পেলে ঘুষি মারবেন।

টকশোতে নিরো তাঁর মন্তব্যটি খোলাসা করেন। নিরো বলেন, ‘আমি এটা বলেছি, কারণ তিনি এমন কথা বলেছিলেন অনেকের উদ্দেশে। তিনি (ট্রাম্প) তাঁদের ঘুষি মারতে চেয়েছিলেন। কত বড় সাহস! সবাইকে নিয়ে এমন কথা বলেন? অবশ্যই আমি তাঁকে ঘুষি মারব।’ পরে ঘুষি মারার অর্থ বুঝিয়ে বলেছেন এ তারকা। বললেন, ঘুষি মারা মানে এই নয় যে, তাঁকে তিনি সত্যিই আঘাত করবেন। আসলে এটা প্রতীকীভাবে বলা হয়েছে। ট্রাম্পের ওপর তাঁর বিরক্তিরই একটি বহিঃপ্রকাশ মাত্র।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প বিরোধী আন্দোলনে রবার্ট ডি নিরো ছিলেন উচ্চকিত।