ট্রাম্পের কারণে অ্যালবাম পেছালেন কেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সংগীতশিল্পী কেটি পেরি ছিলেন হিলারি ক্লিনটনের সমর্থক। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই কেটিকে দেখা গেছে হিলারির পাশে পাশে। তাই শেষমেশ ডোনাল্ড ট্রাম্পের জয় মন ভেঙেছে কেটির। এ জন্যই এই গায়িকা তাঁর নতুন অ্যালবামের মুক্তি পেছালেন।

কেটি পেরির নতুন অ্যালবাম আসার কথা ছিল এ বছরের শেষ নাগাদ। কিন্তু এখন এটি আর এ বছর আসছে না। নির্বাচনের ফলাফল নতুনভাবে ভাবাচ্ছে এই মার্কিন গায়িকাকে। তাই নতুন অ্যালবামে নির্বাচন-পরবর্তী নিজের কিছু অভিজ্ঞতা নিয়ে এখন নতুন গান লিখছেন তিনি। সেই গান যোগ করেই নতুন অ্যালবামটি বাজারে ছাড়বেন এই সংগীত তারকা।

২০১৩ সালে প্রিজম নামে কেটি পেরির সর্বশেষ অ্যালবাম বাজারে আসে। মুক্তির পরপরই বেশ আলোড়ন তোলে অ্যালবামের গানগুলো। এবারও তাই তেমন একটি সফল অ্যালবামের জন্য অপেক্ষা করছিলেন কেটির ভক্তরা। কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন কেটির এক ঘনিষ্ঠজন, ডোনাল্ড ট্রাম্পের জয়

দারুণ প্রভাব ফেলেছে শিল্পীর মনে। তাই নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিিত ও নির্বাচনী অভিজ্ঞতা নিয়ে গান তৈরি করে তবেই নতুন অ্যালবাম বাজারে ছাড়বেন কেটি পেরি। আইবিটাইমস।