ট্রাম্পের জয়, তারকামহলে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। পরাজিত করলেন হিলারি ক্লিনটনকে। যদিও মার্কিন চলচ্চিত্র ও সংগীতজগতের তারকাদের মধ্যে সমর্থনের দিক থেকে এগিয়ে ছিলেন হিলারি। ট্রাম্পের এই জয় তাই প্রভাব ফেলেছে তারকাদের মনে। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন তাঁদের অনুভূতি প্রকাশের নির্ভরযোগ্য স্থান হিসেবে। গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তারকাদের মন্তব্যের কয়েকটি থাকছে এখানে
মার্ক রাফেলো
মার্ক রাফেলো

মার্ক রাফেলো
হাল্ক তারকা মার্ক রাফেলো ফেসবুকে লিখেছেন, ‘জানো এখন আমরা কী করব? আমরা আবারও ঘুরে দাঁড়াব, লড়াই করব। ভাই ও বোনেরা, আমাদের মাথা উঁচু করে চলতে হবে।’

ক্রিস ইভানস
ক্রিস ইভানস

ক্রিস ইভানস
আরেক ‘অতিমানব’ ক্যাপ্টেন আমেরিকা ফেসবুক ও টুইটারে লিখেছেন, ‘আমেরিকার জন্য একটি লজ্জাজনক রাত এটি। এক ঘৃণার উপাসনাকারীর হাতে দেশ তুলে দিলাম আমরা। আমি ভেঙে পড়েছি এই ফলাফলে।’

রবার্ট ডাউনি জুনিয়র
রবার্ট ডাউনি জুনিয়র

রবার্ট ডাউনি জুনিয়র
আয়রনম্যান রবার্ট ডাউনি জুনিয়রও ট্রাম্পের জয়ের পরপরই জানিয়েছেন নিজের অনুভূতির কথা। তবে একটু কৌশলী উপায়ে। তিনি তাঁর আয়রনম্যান-এর পোশাক পরা একটি ছবি পোস্ট করে তাতে লিখেছেন, ‘এখন সত্যিই এটা পরার সময় এসেছে!’

আরিয়ানা গ্রান্দে
আরিয়ানা গ্রান্দে

আরিয়ানা গ্রান্দে
হিলারির পরাজয় মন ভেঙেছে সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দের। তিনি দুটি আলাদা টুইটে লিখেছেন, এটা খুবই ভয়ংকর। আমার চোখ অশ্রুসিক্ত।

অক্টোভিয়া স্পেনসার
অক্টোভিয়া স্পেনসার

অক্টোভিয়া স্পেনসার
অস্কারজয়ী অভিনেত্রী অক্টোভিয়া স্পেনসার লিখেছেন, ‘ওবামাকে মিস করব খুব। হয়তো এই দেশের জন্য একজন ট্রাম্পেরই দরকার ছিল। এখন সবাই বুঝতে পারবে, একটা সময় আমরা কত ভালো ছিলাম।’

লেডি গাগা
লেডি গাগা

লেডি গাগা
হিলারির পাঁড় সমর্থক ছিলেন গায়িকা লেডি গাগা। প্রতিমুহূর্তেই তিনি ছিলেন হিলারি ক্লিনটন ও তাঁর পরিবারের পাশে। তাই হিলারির পরাজয় কষ্ট দিয়েছে গাগাকে। এ জন্যই খুব সংক্ষেপে তিনি প্রকাশ করেছেন তাঁর অনুভূতি। টুইটারে লিখেছেন, ‘প্রার্থনা করো আমেরিকা।’

লিলি অ্যালেন
লিলি অ্যালেন

লিলি অ্যালেন
অভিনেত্রী লিলি অ্যালেনও খুব সংক্ষেপে নিজের বার্তা পৌঁছে দিয়েছেন তাঁর ভক্তদের। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডাকে উদ্দেশ করে লিখেছেন, ‘একটা বড় দেয়াল তৈরি করা গেলে ভালো হয়।’

জেসিকা চ্যাস্টেইন
জেসিকা চ্যাস্টেইন

জেসিকা চ্যাস্টেইন
অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন লিখেছেন, ‘এই সবকিছুর মধ্যে সবচেয়ে ইতিবাচক বিষয়টি হচ্ছে, এখন আর আমাদের ভণিতা করতে হবে না যে আমরা বৈষম্যমুক্ত একটি জাতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন আমরা কী করব?’

কেলি ক্লার্কসন
কেলি ক্লার্কসন

কেলি ক্লার্কসন
সাবেক আমেরিকান আইডল কেলি ক্লার্কসন লিখেছেন, ‘আমি এতটা ভয় জীবনে আর কোনো দিন পাইনি, আজ যতটা পাচ্ছি।’

কেটি পেরি
কেটি পেরি

কেটি পেরি
গায়িকা কেটি পেরি হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারাভিযানে ছিলেন। কিন্তু এই শিল্পীই ফলাফল ঘোষণার পর বলেন, ‘আজ আমার মা-বাবা ভোট দিয়েছেন ট্রাম্পকে। মজার বিষয় হলো, আমি কিন্তু এরপরও তাঁদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খাব।’