ডি নিরোর সঙ্গে প্রিয়াংকার লাঞ্চ

প্রিয়াংকা চোপড়া এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হয়ে সেখানে আছেন তিনি। সেখানে অনেকের সঙ্গেই দেখা হয়েছে তাঁর, তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল হলিউড তারকা রবার্ট ডি নিরোর সঙ্গে লাঞ্চ বা দুপুরের খাবারের সময় দেখা।
উৎসবটি এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে চলে জানিয়েছেন আয়োজকেরা। এ কথা অনেকেই জানেন, ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রতিষ্ঠাতা রবার্ট ডি নিরো।
প্রিয়াংকা তথ্যচিত্র ও শিক্ষার্থীদের চলচ্চিত্র প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। জুরি সদস্যদের মধ্যে আরও আছেন রায়ান ইগলস ও ব্র্যান্ডন ফ্র্যাসার।
জুরিবোর্ডের সদস্যদের মধ্যাহ্নভোজনের আয়োজনে রবার্ট ডি নিরো উপস্থিত ছিলেন। সেখানে জুরিদের অনেকেই ‘বেওয়াচ’-এ তাঁর অভিনয় নিয়ে কথা বলেন। রবার্ট ডি নিরো জুরিবোর্ডের সদস্যদের নিয়ে তাঁর বাবার আঁকা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন। এই প্রদর্শনীটি হচ্ছে চলচ্চিত্র ভেন্যুতে।
প্রিয়াংকা ‘কোয়ান্টিকো’ ছবির পর ‘বেওয়াচ’ ছবিতে অভিনয় করেছেন। তাতে তাঁর সহশিল্পী ডুয়াইন জনসন ও জ্যাক এফোর্ন। হিন্দুস্তান টাইমস