ডিক্যাপ্রিওর জন্য অস্কার বয়কট করেননি কেট উইন্সলেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও
কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও

এবারের অস্কারের আসরটি নিয়ে শুরু থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছিল। অস্কারে বর্ণবাদ ও মনোনয়নে এক ধরনের পক্ষপাতের বিষয়টির দিকে আঙুল তুলে অনেক অভিনয়শিল্পীই এই আসরকে বয়কট করার কথা জানিয়েছিলেন। কিন্তু যখন ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেটকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি অস্কার বয়কট করছেন কি না? সে সময় চমৎকার উত্তর দিয়েছিলেন এই ‘টাইটানিক’ তারকা।

কেট উইন্সলেট সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি অস্কার বয়কট করবেন না দুটি কারণে। প্রথমটি হচ্ছে, এ বছরের অস্কারে নারীর অংশগ্রহণ ও অস্কারের মনোনয়নে নারীর মূল্যায়নের বিষয়টি দেখে অভিভূত হয়েছিলেন কেট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, কেট উইন্সলেটের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বা ‘প্রাণের বন্ধু’ ডিক্যাপ্রিও এবারের অস্কারে সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন।

শেষপর্যন্ত অবশ্য কেটের অস্কার বয়কট না করা বৃথা যায়নি। প্রাণের বন্ধু ডিক্যাপ্রিও তাঁকে অসাধারণ এক উপহারই দিয়েছেন। লিওনার্দো ডিক্যাপ্রিও এবারের অস্কারের আসরে সেরা অভিনেতার অস্কার জিতেছেন। আর কেট পেয়েছেন প্রাণের বন্ধুর স্বীকৃতি ও আনন্দে উচ্ছ্বসিত হওয়ার নির্মল আনন্দ। টুফ্যাব ডটকম।