ডিজনির সর্বোচ্চ মুনাফার ছবি 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেনস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবির একটি দৃশ্য
‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবির একটি দৃশ্য

মারভেলের জনপ্রিয় ‘দ্য অ্যাভেঞ্জারস’ ছবিকেও টপকে গেল ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ ছবিটি। ওয়াল্ট ডিজনি স্টুডিওর এই ছবিটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের সর্বকালের সর্বোচ্চ মুনাফার ছবিতে পরিণত হয়েছে।

সম্প্রতি ভ্যারাইটি ডটকম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈজ্ঞানিক কল্পকাহিনি নিয়ে নির্মিত ‘স্টার ওয়ার্স’ সিরিজের এই সপ্তম ছবিটি শুধুমাত্র উত্তর আমেরিকাতেই মুনাফা করেছে ৬২৯ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ‘দ্য অ্যাভেঞ্জারস’ ছবিটির রেকর্ডটি ছিল ৬২৩ দশমিক ৪ মিলিয়ন ডলারের। শুধুমাত্র গেল ডিসেম্বরের ৩০ তারিখেই ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ২৮ দশমিক ১ মিলিয়ন ডলার আর যুক্তরাষ্ট্রের বাইরে ৩৬ দশমিক ৭ মিলিয়ন ডলার।
শুধু কি তাই? বিশ্বব্যাপী ছবিটির ১ দশমিক ২৯ বিলিয়ন ডলারের ধাক্কা সর্বকালের সেরা মুনাফা দানকারী ছবির তালিকা থেকে হটিয়ে দিয়েছে আরেক তুমুল জনপ্রিয় অ্যানিমেশন ছবি ‘ফ্রোজেন’-কেও! টাইমস অব ইন্ডিয়া।